ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২০:২১:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

সবার নজর কেড়েছে দীপিকার বিয়ের ওড়না!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৮ এএম, ১৭ নভেম্বর ২০১৮ শনিবার

অবশেষে সামনে এলো দীপিকা ও রণবীরের বিয়ের প্রথম দুটি ছবি। একটি কঙ্কনি রীতিতে বিয়ের ছবি, অন্যটি সিন্ধি পাঞ্জাবি রীতিতে বিয়ের ছবি। দুটি ছবিতেই নজর কেড়েছে 'দীপবীর'-এর সাজ। কঙ্কনি রীতিতে দীপিকা ও রণবীরের ছবিতে দুজনকেই প্রাণ খোলা হাসতে দেখা গেছে। রণবীরও দীপিকা, বর-বধূ দুজনকেই কথামতো বাঙালি ফ্যাশান ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে দেখা গেছে।

রণবীরকে দেখা গেছে সাদা পাঞ্জাবি ও ধুতিতে। আর দীপিকাকে দেখা গেছে সোনালি রঙের শাড়ি ও ভারি কুন্দনের গয়না পরে থাকতে। দীপিকার কোলে রয়েছে লাল একটি বেনারসী শাড়ি, কয়েকটি বাটিতে রাখা হলুদ ও সাদা দুটি গোলাপ। রণবীরের হাতে রয়এছে সাদা রঙের একটি হার।

দীপিকা-রণবীরের সিন্ধি বিয়ের ছবিটি বেশ নজর কেড়েছে। এখানে রণবীরকে সব্যসাচীর ডিজাইন করা লাল শেরওয়ানি ও সেহরা পরে থাকতে দেখা গেছে। তার মাথায় রয়েছে লাল পাগড়ি। আর দীপিকাকে দেখা গেছে লাল লেহেঙ্গাতে। এক্কেবারে পারফেক্ট পাঞ্জাবি বধূর মতোই।

দীপিকার হাতে সিন্ধি বধূর মতোই রয়েছে চূড়া ও কালিরাস। তার পাঁচটি আঙিলেই জ্বল জ্বল করছে আংটি। তারমধ্যে রয়েছে বাগদানের আংটিটিও। লাল হয়ে ফুটে রয়েছে দীপিকার মেহেন্দি। আর সব থেকে বেশি চোখে পড়ছে দীপিকার মাথার ওড়না, যেটিতে লেখে সদা ‘সৌভাগ্যবতী ভবঃ’।